গাড়িসহ ডিম ছিনতাই: মূল হোতাসহ আটক ৭

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৯

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী দলের মূল হোতাসহ সাত জন আটক হয়েছে। তারা গাড়িসহ ডিম ছিনতাইয়ে অভিযুক্ত। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে মিরপুর থানায় এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলো– মানিকগঞ্জ জেলার চর ঘোস্তা এলাকার মো. আলতাফ হোসেন ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (২০), বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মো. ওয়াহিদ আলম (৩৮), মাগুরার রাওতলা গ্রামের হাফিজার বিশ্বাসের ছেলে মো. সাইদুল ইসলাম, পাবনার ঈশ্বরদী উপজেলার চর গরগরি গ্রামের ইজাব আলী মণ্ডলের ছেলে শুকনাল ওরফে শুকুর আলী (২৫), একই উপজেলার বাবুলচারা গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে মো. আরাফাত হোসেন (১৯), বাশের বাধা গ্রামের আপাল প্রামাণিকের ছেলে মো. ইমন প্রামাণিক এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মো. ওসমান গনি (৩০)।

সংবাদ সম্মেলনে আজমল হোসেন বলেন, ‘গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে পাবনার মো. শহিদুল ইসলাম জেলার টেবুনিয়া বাজারের সাইদুলের আড়ৎ থেকে ৭০৪ খাচি ডিম শ্যালোইঞ্জিন চালিত পরিবহন আলগামনে নিয়ে আসছিলেন। পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয় মাইল নামক স্থানে পৌঁছালে তার গাড়িসহ ডিম ছিনতাই হয়। পরে শহিদুল ইসলাম মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।’ 

তিনি আরও জানান, মামলার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করেন। এছাড়াও ছিনতাই হওয়া আলগামন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম