যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

শহরের বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত কয়েকজন পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নিহতের খালা রওশন আরা জানান, রাতে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু তাকে ফোন দিয়ে জানান, কে বা কারা পারভেজকে ছুরি মেরে হত্যা করেছে। এরপর হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। 

তিনি বলেন, আমি শুনেছি মুখ বাঁধা তিনজন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। 

হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। 

কোতোয়ালি থানার ইন্সপেক্টর সুমন ভক্ত বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। 

নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম