আশাশুনিতে ট্রলার ডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে বাবর আলী (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবর আলী আশাশুনির কাপসন্ডা গ্রামের মনজিল সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে খুলনার কয়রা উপজেলার দশালীয়ায় মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, ট্রলার ডুবির পর ৫৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিখোঁজ রয়েছেন শফিকুল ও আজিজ নামে দুই শ্রমিক।

প্রত্যক্ষদর্শী হাসানুল বান্না জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কপোতাক্ষ নদের দশালীয়ায় সাদা কিছু একটা ভাসতে দেখা যায়। তখন পাড়ে থাকা মানুষ চিৎকার করতে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিনারে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিন জন নিখোঁজ ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম