অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২০

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সীমান্তের সরিষাঘাটা এলাকা থেকে নারীসহ ৩ জন, শ্যামকুড় সীমান্তের একাশিপাড়া থেকে নারী ও শিশুসহ ১২ জন, একই এলাকা থেকে সুরমা বিশ্বাস (৭০) নামের এক ভারতীয় নাগরিক এবং শুক্রবার সকালে পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকের বাড়ি বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে। আটককৃত বাংলাদেশিদের বাড়ি ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম