মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে তিনি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা শহীদদের শ্রদ্ধা জানান।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জেলা জাসদ,
প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন, যশোরের রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।









