তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৩

ঝিনাইদহের কালিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে শিমুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কালিগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত শিমুল বিশ্বাস কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদরে নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, নিহত শিমুল বিশ্বাস মোটরসাইকেল যোগে কালিগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস ক্রসের সময়  পেছন থেকে আসা অন্য এটি মোটরসাইকেল ওভারটেকিং করতে যায়। ফলে দুই মোটসাইকেলের  মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিমুল মারা যান। এ সময় আহত হন আরও চার মোটরসাইকেল আরোহী।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম