দিঘলিয়ায় ডোবা থেকে সাত বছরের শিশুর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪

খুলনার দিঘলিয়া উপজেলার একটি ডোবা থেকে তামিম মোল্লা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, একটি ডোবায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় শিশু তামিমের লাশটি উদ্ধার করা হয়। তামিমের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ডোবাটি অবস্থিত। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বারাকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লাখোহাটি গ্রামের মো. তরিকুল মোল্লার ছেলে তামিম বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাত পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। এ ঘটনায় শুক্রবার সকালে স্থানীয় মসজিদ থেকে শিশুটির নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়। পরে বিকাল ৪টার দিকে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি নারিকেল গাছের পাতা দিয়ে ঢাকা ছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের