বিএনপির সমাবেশের কারণে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মোংলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে মোংলা-রুপসা-খুলনা মহাসড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস মালিক সমিতি এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এদিকে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটের সাধারণ যাত্রীরা।

যাত্রীরা বলছেন, বাস চলাচল বন্ধ থাকায় আমরা গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছি। রোগী নিয়েও সমস্যায় রয়েছি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় মাহেন্দ্র, অটো ও টমটম চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের।

বাস চালকরা বলছেন, খুলনায় বিএনপির সমাবেশ রয়েছে, তাই মালিক সমিতির নেতারা বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

শনিবার সকালে মোংলা বাসস্ট্যান্ডে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসস্ট্যান্ডে সকাল থেকেই পুলিশ সতর্ক ছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম