‘ওয়াজ-মাহফিলের নামে জাতিকে ঈমানহারা করছেন তাহেরী’

বাগেরহাট প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ১৯:৩৬আপডেট : ০৬ মার্চ ২০২১, ২০:০৩

মাওলানা গিয়াস উদ্দীন তাহেরী ওয়াজ-মাহফিল ও বিভিন্ন সম্মেলনে ইসলামের অপব্যাখ্যা দিয়েছেন বলে দাবি করেছেন বাগেরহাটের ইসলামী আলোচক ও মর্জিনা সালাম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ। শনিবার (৬ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে মহিউদ্দিন বিল্লাহ বলেন, সম্প্রতি ওয়াজ মাহফিল ও জারি গানের নামে আল্লাহ এবং রসূলের (সা.) বিরুদ্ধে কটূক্তিসহ সরাসরি কুফুরি বক্তব্য প্রদানের মাধ্যমে জাতিকে ঈমানহারা করার চক্রান্ত করছে গিয়াস উদ্দীন তাহেরী। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। তিনি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন তিনি। গজলের সুরে তাহেরী যেসব গান গায় তার বেশিরভাগ নাজায়েজ। এই ধরনের গান শোনাও পাপ।

অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ বলেন, এ ধরনের বক্তব্য প্রত্যাহার ও আগের বিতর্কিত বক্তব্যের জন্য জাতির কাছে তাহেরীকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ, হাফেজ মো. রবিউল ইসলাম ও মো. সাইদ খান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী