ইউপি সদস্যের পাটকাঠির গাদায় বিদেশি অস্ত্রসহ গুলি

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৮:২৫আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৮:২৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ইউনিয়ন পরিষদের এক অসুস্থ সদস্যের বাড়ির পাটকাঠির গাদা থেকে শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে উদ্ধার হয়েছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি। তার নাম নজরুল ইসলাম। তিনি  উপজেলার বলুহর ইউনিয়নের হাড়ভাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য। এ ঘটনায় গভীর রহস্যের সৃষ্টি হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বলুহর ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে অস্ত্র ও গুলি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাশির এক পর্যায়ে বাড়ির ছাদের ওপরে একটি পাটকাঠির গাদা থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি জানান, ইউপি সদস্য নজরুল কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব হচ্ছে না।

এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান