বাংলাদেশ থেকে মাছ কিনতে আগ্রহী ব্রুনাই

খুলনা প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ০০:৩৩আপডেট : ১৪ মার্চ ২০২১, ০০:৩৩

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালাম’র রাষ্ট্রদূত হাজী হ্যারিস বিন ওথমান বলেছেন, মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই দেশের মাছ অনেক সুস্বাদু এবং এখানকার মাছ উৎপাদন পদ্ধতি ইতিবাচক। এ কারণে ব্রুনাই সরকার বাংলাদেশ থেকে মাছ আমদাতে আগ্রহী।

শনিবার (১৩ মার্চ) রাষ্ট্রদূত হাজী হ্যারিস বিন ওথমান তালা উপজেলার হাজরাকাঠি বিলের বেদতলা মৎস্য খামার পরিদর্শন শেষে এসব কথা বলেন।

রাষ্ট্রদূত আরও বলেন,বাংলাদেশের দক্ষ মাছচাষি এবং বিনিয়োগকারীদের প্রতি ব্রুনাই দারুস সালামের দৃষ্টি আকর্ষণে আমাদের হাইকমিশন সর্বদা প্রস্তুত রয়েছে।

এসময় হাইকমিশনের কর্মকর্তা এ.কে.এম. সয়েদাদ হোসেন, কানাডা-বাংলাদেশের শিল্প উদ্যোক্তা কাজী দেলোয়ার হোসেন, শফিক আহম্মেদ ও ল্যান্ডমার্কের চেয়ারম্যান আব্দুস সাতক্তার মিল্টন সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

হাইকমিশনের কর্মকর্তা এ.কে. এম. সয়েদাদ হোসেন জানান, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ব্রুনাই সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে ব্রুনাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কৃষি ও মৎস্য চাষে উন্নয়ন সহযোগিতা প্রদানের চুক্তি ছিল। ওই স্মারক চুক্তিগুলো বাস্তবায়নের জন্য বর্তমান হাই কমিশনার হ্যারিস বিন ওথমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত উদ্যোগে তালা উপজেলার হাজরাকাাঠি বিলের মৎস্য ঘের পরিদর্শনে আসেন।

তিনি আরও বলেন, মৎস্য খাতে বাংলাদেশের যে অগ্রযাত্রা তা থেকে ব্রুনাই সরকার বাংলাদেশ সরকারের সহযোগিতা চায়। একই সঙ্গে এ দেশ থেকে মৎস্য আমদানিসহ যদি কোনও বিনিয়োগকারী দক্ষ মাছচাষিকে ব্রুনাইতে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে ব্রুনাই হাই কমিশন সর্বদা সহযোগিতা প্রদানে তৈরি রয়েছে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ হোসেন, খলিল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য আ.স.ম. আব্দুর রব, অ্যাড. মুনির সরদার ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হানসহ প্রশাসনের কর্মকর্তা, বিশেষ বাহিনীর সদস্য, এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সাথে ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী