লক্ষ্মীদাড়ি সীমান্তে পৌনে ২ কেজি সোনাসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ২৩:২৬আপডেট : ১৫ মার্চ ২০২১, ২৩:২৬

সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৭৫০ গ্রাম সোনাসহ এক চোরাচালানিকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে এই সোনা আটক করা হয়। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক সোনা চোরাচালানির নাম মো. হাফিজুল ইসলাম (৩৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় সকাল ৭টার দিকে সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এই সোনা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী