বঙ্গবন্ধু কখনোই কোনও কিছুর সাথে আপস করেননি : কাজী নাবিল আহমেদ এমপি

যশোর প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ১৯:৪১আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৯:৪১

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আয়োজিত বিশাল গণজমায়েতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ দেশে বহু বাঙালি নেতাকর্মীর জন্ম হয়েছে। একমাত্র বঙ্গবন্ধুই কখনোই কোনও কিছুর সাথে আপস করেননি। কোনও কিছুর মোহ তাকে আচ্ছন্ন করতে পারেনি। ১৯৭১ সালের ৭ মার্চ তাই বঙ্গবন্ধুর এক আহ্বানে নিরস্ত্র মানুষ সশস্ত্র হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার বুকে পত পত করে উড়েছে লাল-সবুজের পতাকা। 

তিনি বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ নামে কোনও রাষ্ট্রই জন্ম নিতো না তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ১০১তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই। 

জমায়েতে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ, আমরা শেখ হাসিনার কর্মী। নেতাকর্মীদের মধ্যকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এক থাকলে কোনও অপশক্তিই আমাদের এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। 

১৭ মার্চ বিকেলে শহরের দড়াটানা ভৈরব শহিদ চত্বরে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত গণ জমায়েতে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

গণ জমায়েতে বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, আজকের এই গণ জমায়েতে আওয়ামী পরিবারের সকল স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যেকোনও ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ এক ও অভিন্ন।

তিনি বলেন, আগামী ৩১ মার্চ যশোর পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৫ কেন্দ্রে দলের নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে থাকবে। সেখানে বিএনপি-জামায়াতের কোনও ভোটার পাওয়া যাবে না। কেননা তারা এ দেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকারই রাখে না।

সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো; তাহলে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেতাম না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শেষে দেশকে যখন নতুনভাবে বঙ্গবন্ধু গড়ার উদ্যোগ নেন, সেই মুহূর্তে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 

তিনি বঙ্গবন্ধুর আরও কয়েকজন খুনি যারা বিভিন্ন দেশে লুকিয়ে রয়েছে, তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের আহ্বান জানান।   

গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, দলের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। 

বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এই আয়োজনে একই মঞ্চে দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও যশোর- ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং মুহুর্মুহু স্লোগানে গোটা জমায়েতস্থল মুখরিত করে তোলেন।

অনুষ্ঠান শুরুর আগে দড়াটানা ভৈরব শহিদ চত্বরের মঞ্চে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে ১০১টি বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী