চারটি ড্রোন দেওয়া হচ্ছে সুন্দরবনে

মোংলা প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ১৫:৪২আপডেট : ২০ মার্চ ২০২১, ১৫:৪২

পূর্ব ও পশ্চিম সুন্দরবনের চারটি রেঞ্জে একটি করে মোট চারটি ড্রোন দেওয়া হচ্ছে। বনবিভাগের প্রশিক্ষিতরা ড্রোন উড়িয়ে বনের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। সেই সঙ্গে যে কোনও স্টেশন থেকে উড্ডয়নের পর আশপাশের তিন কিলোমিটারের মধ্যে সব চিত্র তাৎক্ষণিক দেখতে পারবেন। সে অনুযায়ী দ্রুত ব্যবস্থাও নিতে পারবে বনবিভাগ। বনের দুর্গম এলাকায় টহল দিতে না পারা এলাকার চিত্রও ড্রোনের মাধ্যমে দেখতে পারবেন বন কর্মকর্তারা। এতে করে বনজ সম্পদের সুরক্ষা ও বন অপরাধ দমনে সহায়ক হবে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য জানিয়েছেন।

সুন্দরবন সুরক্ষা ও পরিবীক্ষণ কাজে হালকা ড্রোনের উড্ডয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। শুক্রবার (১৯ মার্চ) পশ্চিম সুন্দরবনের কালাবগী স্টেশনে পূর্ব ও পশ্চিম সুন্দরবন বিভাগের ১২ জন বন কর্মকর্তা নিয়ে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে সুন্দরবনে ড্রোনের ব্যবহার কেমন হবে সে ব্যাপারে জানান কর্মকর্তারা। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মো. মঈনউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনসহ চার জন প্রশিক্ষক।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম