মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ২০:০৬আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। আগামী ২৭ মার্চ নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিতে আসছেন। তার আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের উৎসবের আমেজ। তার সফরটি খুবই সংক্ষিপ্ত হলেও আয়োজনে কোনও ঘাটতি রাখেননি জেলা প্রশাসন। ইতোমধ্যে তারা সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। হেলিপ্যাড থেকে যশোরেশ্বরী কালী মন্দির পর্যন্ত সাজানো হয়েছে নান্দনিকভাবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। হেলিপ্যাড থেকে যশোরেশ্বরী কালী মন্দির পর্যন্ত সড়কের দুই ধারে নান্দনিকভাবে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। যশোরেশ্বরী কালী মন্দিরসহ সংস্কার করা হয়েছে সংলগ্ন সড়ক।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভূমি অফিসকেও সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। নরেন্দ্র মোদি আগামী ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করবেন। এরপর তিনি সকাল ৯টা ৫০ মিনিটে যশোরেশ্বরী দেবী মন্দিরে পূজা দেওয়ার জন্য প্রবেশ করবেন। সেখানে তিনি মাত্র ২০ মিনিট থাকার পর ১০টা ১০ মিনিটে মন্দির ত্যাগ করবেন। এরপর তিনি ১০টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা হবেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

তিনি আরও জানান, নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। নিরাপত্তার বিষয়টি দেখছেন এসএসএফ। তাদের সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা। তিনি এ সময় জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে জানান।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী