খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

কুষ্টিয়া সংবাদদাতা
২৫ মার্চ ২০২১, ০৮:৩৮আপডেট : ২৫ মার্চ ২০২১, ০৮:৩৮

কুষ্টিয়ার পোড়াদহ জংশনে লাইনচ্যুত হয়ে পড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ স্টেশন মাস্টার আনোয়ার সাদাত।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। রিলিফ ট্রেনের সহায়তায় লাইনচ্যুত ট্রেনের আটটি চাকাই লাইনের ওপর দাঁড় করানো সম্ভব হয়। লাইনচ্যুত বগি ও তার পেছনের বগি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

এদিকে দুর্ঘটনায় পড়া ট্রেনের দুটি বগি রেখে বাকি ট্রেন পোড়াদহ থেকে হালসা স্টেশন থেকে ঘুরিয়ে আনার সময় ট্রেনের ধাক্কায় সালেহা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হন। এসময় শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সালেহা খাতুন মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামের বাসিন্দা।

পোড়াদহ রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে ট্রেনের অন্য বগিগুলো হালসা থেকে ঘুরিয়ে আনার পথে কাটদহরচর খালমাগুরা এলাকার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও আরও দু’জন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার পোড়াদহ জংশনে লাইনচ্যুত হয়ে পড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন- পোড়াদহে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম