শান্তিপূর্ণভাবে চলছে যশোর পৌরসভার নির্বাচন

যশোর প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ১২:০৫আপডেট : ৩১ মার্চ ২০২১, ১২:০৫

শান্তিপূর্ণভাবে চলছে যশোর পৌরসভার নির্বাচন। বুধবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। তবে, ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। ব্রিটিশ ভারতের দ্বিতীয় পৌরসভা যশোর পৌরসভার ভোটগ্রহণ ছিল গত ২৮ ফেব্রুয়ারি। সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে মামলা হওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে আপিলের কারণে হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় নির্বাচন কমিশন আজ এই ভোটগ্রহণের আয়োজন করেছে।

পৌরসভার ৫৫টি কেন্দ্রে ও ৪৭৯টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তবে, বিএনপির প্রার্থী ইতোমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এছাড়া কাউন্সিলর পদে ৪৭জন ও নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট এক লাখ ৪৬ হাজার ৫৯২জন ভোটার প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৪৫জন, নারী ভোটর ৭৪ হাজার ৫৪৯জন।

ভোটাররা জানিয়েছে, কোনও বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক বলে জানিয়েছেন তারা।

প্রিজাইডিং অফিসাররা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের কাজ চলছে। বয়স্কদের অগ্রাধিকার দিয়ে ভোটগ্রহণ করা হচ্ছে। ইভিএমে ভোট হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, বিকাল চারটার মধ্যে ভোটকেন্দ্রের মধ্যে যারা থাকবেন তাদের চারটার পরেও ভোট নেওয়া হবে বলে জানান তিনি।

এ নির্বাচনে এক হাজার ৪৫০ জন নির্বাচনি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ১২শ’ সদস্য কাজ করছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম