ইট মেরে শেখ রাসেলের ভাস্কর্য ক্ষতিগ্রস্ত, আটক ১

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২১, ১৭:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৭:৫০

যশোর শহরের চারখাম্বা মোড়ে নির্মিত শেখ রাসেলের ভাস্কর্য ইট মেরে ক্ষতিগ্রস্ত করায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) রাত তিনটার দিকে তাকে আটক করা হয়।

আটক আজিম ফকির যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে। তিনি প্রিন্টিং প্রেসের ব্যবসার সঙ্গে জড়িত।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। রাত তিনটার দিকে তিনি শহরের চারখাম্বার মোড়ে যান। এসময় তিনি ইট নিয়ে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ছুঁড়ে মারেন। এতে ভাস্কর্যের কাঁচ ভেঙে যায়। ওইসময় অদূরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি নজরে আসে এবং তারা আজিম ফকিরকে আটক করে।

তিনি আরও বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম