ঝিনাইদহে শিশু হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ০০:০৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ০০:০৯

ঝিনাইদহে শিশু সৌরভ দাশ হত্যার প্রতিবাদে মানববন্ধন ঝিনাইদহে একের পর এক শিশু হত্যার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। গত চার মাসে সেখানে ৫ শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকারীরা এখনও গ্রেফতার হয়নি। তারা ধরাছোঁয়ার বাইরে। হত্যাকারীদের গ্রেফতারে ফুঁসে উঠেছেন সেখানকার বাসিন্দারা। এ জন্য সভা সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া অব্যাহত রেখেছেন তারা।
সোনার বাংলা যুব ঐক্য, রায়গ্রামবাসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ শাখা, প্রথম আলো বন্ধু সভার আয়োজনে বুধবার শহরের প্রধান বাসস্ট্যান্ডে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
কালীগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে খোর্দ্দরায়গ্রামের শিশু সৌরভ দাসকে গলাকেটে ও ফরাশপুর গ্রামের ১৮ মাসের শিশু তাসমিয়াকে পুড়িয়ে হত্যা করায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, শিশু তাসমিয়া হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত হলেও অন্য আসামিরা এখনও গ্রেফতার হয়নি।
অপরদিকে শিশু সৌরভ দাস হত্যা মামলার আসামিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, অবিলম্বে তাদের গ্রেফতার না করলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, ঝিনাইদহে গত ৪ মাসের ৫ জন শিশুকে নৃশংসভাবে পুড়িয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। গত ৩ জানুয়ারি জেলার শৈলকুপায় পারিবারিক সম্পদ ও টাকা-পয়সা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে মেরিন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তার ছোট ভাইয়ের দুই ছেলে মোস্তফা সাফিন (৯) ও মোস্তফা আমিন (৭) এবং বোনের ছেলে মাহিমকে (১২) পুড়িয়ে হত্যা করেন।

এছাড়া গত ২৭ ডিসেম্বর অপহরণের পর কালীগঞ্জের খোর্দ্দরাগ্রামের শিশু সৌরভ দাসকে গলাকেটে হত্যা করে দুবৃর্ত্তরা। পরদিন ২৮ ডিসেম্বর একই গ্রামের পাশের বাড়ির সাধন অধিকারীর নির্মাণাধীণ ভবনের সানসেট থেকে গলাকাটা ও পলিথিনে প্যাঁচানো শিশু সৌরভের লাশ উদ্ধার করে পুলিশ।

/জেবি/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম