পূর্ব সুন্দরবন থেকে গোলাম রসুল সরদার (২১) নামে এক বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে। কোস্টগার্ডের একটি অপারেশন টিম আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বুধবার সন্ধ্যায় তাকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের নারকেলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া গোলাম রসুল সরদার খুলনার দাকোপ উপজেলার কাটাবুনিয়া-মৌখালী এলাকার শামীম সরদারের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লে. কমান্ডার এসএম ফজলুল করিম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত গোলাম রসুল সুন্দরবনের কুখ্যাত দস্যু শান্ত বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।
/এসএম/








