ওপারে ভোট, তাই আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১১:৩২আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১১:৩২

ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলায় বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে সচল রয়েছে পাসপোর্টধারী যাত্রী চলাচল।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমা অঞ্চলে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিধানসভা নির্বাচন। এ উপলক্ষে পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন। শনিবার থেকে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে চলবে।

পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল বন্দর বঁনগা থানার মধ্যে পড়েছে। নির্বাচনের মধ্যে বাণিজ্যিক কর্মকাণ্ড নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা এ পথে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, পশ্চিম বাংলায় নির্বাচনের কারণে আজ ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরে পণ্য খালাস সচল থাকবে। শনিবার (২৪ এপ্রিল) থেকে স্বাভাবিক নিয়মে আবার এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হবে।

জানা গেছে, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। এছাড়া বাংলাদেশি প্রায় দেড়শ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস, কেমিক্যাল, তুলা, মাছ, মেশিনারিজ ও শিশু খাদ্য উল্লেখযোগ্য। রফতানি পণ্যের মধ্যে বেশিরভাগ পাট ও পাটজাত দ্রব্য।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম