কোর্ট পুলিশের হেফাজত থেকে পালালো আসামি

বাগেরহাট প্রতিনিধি   
২৬ এপ্রিল ২০২১, ০০:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০০:১৮

বাগেরহাটে চুরির মামলার এক আসামি কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। রবিবার বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। তার নাম হাফিজুর রহমান ওরফে শিপন (২৯)। তাকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

পলাতক হাফিজুর বাগেরহাটের মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খায়ের ছেলে। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ জানান, গত পহেলা মার্চ একটি চুরির মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। ওই চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোংলা থানা পুলিশ হাফিজুরকে একদিনের রিমান্ডে নিয়েছিল। রিমান্ড শেষে আসামিকে বাগেরহাট কোর্ট হাজতে ঢোকাতে তার হাতকড়া খোলার সময় সে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। তবে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া হাফিজুর রহমানের নামে বিভিন্ন আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম