ঝিনাইদহে দুই হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ১৬:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৬:৩২

মনিরুজ্জামান মিন্টু হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আকবার আলী বিশ্বাস ঝিনাইদহে চাঞ্চল্যকর দুই হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে কালীগঞ্জের খোর্দ্দরায় গ্রাম  ও যশোর সদর উপজেলায় আন্দোলপোতায় পৃথক অভিযান চালিয়ে  কালীগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার খোর্দ্দ রায় গ্রামের শিশু সৌরভ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ওই গ্রামের  বিষু দেব বিশ্বাস (২৬) ও একই এলাকার বিষ্ণপদ বিশ্বাসকে(২০) আটক করা হয়েছে।
এছাড়া বারবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু হত্যার সঙ্গে জড়িত আকবার আলী বিশ্বাসকে(৪০) আটক করা হয়।  তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের বাসিন্দা।
ওসি আনোয়ার হোসেন গ্রেফতার হওয়া আকবার বিশ্বাসের উদ্বৃতি দিয়ে আরও জানান, কে কে  বিএনপি নেতা মিন্টু হত্যার পরিকল্পনায় ছিলেন এবং কারা হত্যাকাণ্ডের অর্থের যোগান দিয়েছেন, সে  বিষয়ে পুলিশের কাছে তথ্য দিয়েছেন আকবার। কিন্তু মামলার তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। ওই তিন আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

এদের মধ্যে যুবদল নেতা মিন্টু হত্যা মামলার আসামি আকবার বিশ্বাস আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেবেন বলেও জানান।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বরে কালীগঞ্জ উপজেলার খোর্দ্দরায় গ্রামের বাবু দাস ওরফে বলাই দাসের ৫ বছরের ছেলে সৌরভ দাসকে অপহরণ করা হয়। পরদিন তার গলাকাটা ও পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার সুবর্ণসার গ্রামের  বারবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম