করোনা উপসর্গে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোরের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ মে ২০২১, ১৯:৫৩আপডেট : ০৩ মে ২০২১, ১৯:৫৩

রকি সরেণ (১৬) নামে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের এক কিশোরের করোনা উপসর্গে মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২ মে) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেথ সার্টিফিকেটে ডাক্তাররা তাকে করোনা সাসপেক্ট উল্লেখ করেছেন। 

তিনি জানান, জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও পেটব্যথার অসুখ নিয়ে গত শনিবার (১ মে) রকি সরেণকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় ডাক্তাররা তাকে খুলনায় রেফার করেন। সেদিন রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বেলা ১২টার দিকে ছেলেটি মারা যায়। 

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ২ মে রাত ১২টার দিকে তার অভিভাবকরা এসে মরদেহ নিয়ে যান। 

রকি রাজশাহীর তানোর উপজেলার সুলতান সরেণের ছেলে। খুনের মামলায় চার বছর আগে রাজশাহীর আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্র আনা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস