চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৭:৩৩আপডেট : ০৪ মে ২০২১, ১৭:৩৪

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৬ জন। মঙ্গলবার (৪ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতির নাম ফারহা খাতুন (৬০) ও আব্দুস সাত্তার (৬৮)। তাদের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে।

নিহতের সন্তান শান্তারুল জানান, তার মা ফারহা খাতুন ক্যান্সার আক্রান্ত। রাজশাহীতে চিকিৎসা শেষে তিনিসহ তার কয়েকজন আত্মীয় একটি মাইক্রো বাসযোগে বাড়ি ফিরছিলেন। মেহেরপুরের খোকসা শেখপাড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোতে থাকা ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারহা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন ইটভাটা ও খাল খননের মাটি বহন করার সময় সড়কে মাটির স্তর তৈরি হয়েছে। সোমবার রাতে হঠাৎ বৃষ্টি হওয়ায় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়। বৃষ্টি হওয়ার প্রথম দিনেই এ দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। দ্রুত এ মাটি পরিষ্কারের ব্যবস্থা না হলে প্রতিনিয়ত এ ধরণের দুর্ঘটনা ঘটতেই থাকবে। তারা জানান, বহু আবেদন করলেও কর্তৃপক্ষ এই মরণ ফাঁদ থেকে সড়ককে মুক্ত করতে পারেনি। প্রতিনিয়তই এই মরণ ফাঁদে পড়ে সড়ক দুর্ঘটনায় বহু মানুষ আহত হচ্ছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অদক্ষ চালক ও সড়কে কাদা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এনএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের