মোংলায় কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত

মোংলা প্রতিনিধি
১৩ মে ২০২১, ১৩:২৬আপডেট : ১৩ মে ২০২১, ১৩:২৬

আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে মোংলায় কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) এ উপলক্ষে উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে আশপাশের কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল সাড়ে ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত পড়েন প্রায় দুইশ নারী-পুরুষ।

মসজিদের ইমাম মাওলানা আজহারুল ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা। আর এ সময়টুকুর কারণে পুরো দিনকে পার্থক্য হতে পারে না। তাই আমরা রোজাও রেখেছি এবং ঈদের নামাজ আদায় করেছি আরবের দেশের সঙ্গে মিল রেখে।

এখানে মোংলা পোর্ট পৌরসভা থেকেও ঈদের নামাজ আদায় করতে আহলে হাদিস অনুসারীরা মুসল্লিরাও অংশ নেন। ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, প্রায় ৪৫ বছর ধরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের এ গ্রামগুলোর মানুষ আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ঈদ উদযাপন করে থাকেন।

এদিকে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে যাতে কোনও ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য মসজিদ এলাকায় চটেরহাট পুলিশ ফাঁড়ি থেকে পুলিশও মোতায়েন করা হয়েছে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম