বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ৩টি জামাত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১৩ মে ২০২১, ১৯:০৯আপডেট : ১৩ মে ২০২১, ১৯:০৯

করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও এখানে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় ও শেষ জামাতা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই মসজিদে ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত থাকবে।

এছাড়া এবার পুরাতন কোর্ট মসজিদ ও আলীয়া মাদ্রাসায় সাড়ে ৭ টায়, কাড়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও রেলওয়ে জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে সব মসজিদেই সাড়ে ৭টা বা তার পরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবারের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। সবখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরিধানের জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম