চুরি করা গরু কসাইয়ের কাছে বিক্রি, জবাইয়ের সময় উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৪ মে ২০২১, ১৪:৩৩আপডেট : ১৪ মে ২০২১, ১৪:৩৩

বেনাপোলে গভীর রাতে গরু চুরি করে তা অর্ধেক দামে কসাইয়ের কাছে বিক্রি। রাতেই সেই গরু জবাইয়ের সময় কসাইকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ মে) রাতে ঘটনাটি ঘটে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে।

অভিযুক্ত চোর ওই গ্রামের সুবাসের ছেলে শিমুল এবং তার সহযোগী একই এলাকার পাটবাড়ি গ্রামের সিরাজ কসাইয়ের ছেলে সেলিম।

গরুর মালিক বড়আঁচড়া গ্রামের সাজুল সরদার জানান, রাতে সেহরি খাওয়ার পর গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরু নেই। পরে স্বজনদের নিয়ে খুঁজতে বের হই। একপর্যায়ে জানতে পারি বেনাপোল পৌরসভার নির্জন এলাকায় সেলিম কসাই গরুটি জবাই করছেন। সেখানে চামড়া দেখে গরু শনাক্ত করি। এসময় কসাই সেলিম স্বীকার করে বড়আঁচড়া গ্রামের সুবাসের ছেলে শিমুল রাতে ২৫ হাজার টাকায় গরুটি বিক্রি করেন।

প্রতিবেশীরা জানান, শিমুল ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ নকশা-দলিল ভারতে পাচারকালে দুই বছর আগে শিমুলের বড় ভাই পলাশ বিজিবির হাতে আটক হয়। এছাড়া পরিবারের অন্যরা মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, গরু চুরি করে জবাইয়ের ঘটনায় ভুক্তভোগী পরিবারের খোঁজ নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম