এমপি আনার সড়ক দুর্ঘটনায় আহত

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ মে ২০২১, ১২:৩৬আপডেট : ১৬ মে ২০২১, ১২:৩৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলাকান্দর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার আহত হয়েছেন। এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীও আহত হন। রবিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ জানান, কালীগঞ্জ থেকে ষাটবাড়িয়া গ্রামে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে এমপি আনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে বলাকান্দর এলাকায় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে সংসদ সদস্য মাথায় আঘাত পান।

সংসদ সদস্যের মোটরসাইকেলচালক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীর শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একান্ত সহকারী সচিব এমএ রউফ জানান, এমপির মাথার পেছনে আঘাত লেগেছে। হাসপাতালের ইসিজি রিপোর্ট ভালো এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিটিস্ক্যান করানো হবে। তিনি কথা বলতে পারছেন।

/আইএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক