প্রাইভেটকারের চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৫

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০২১, ১৮:২৭আপডেট : ১৬ মে ২০২১, ১৮:২৭

খুলনায় প্রাইভেট কারের চাপায় ইজিবাইকচালক নিহত ও ও অপর ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার দুপুরে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা এলাকায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবু তাহের গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবু তাহের রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ফুলতলার রাড়ি পাড়ার দুলালের কন্যা আয়েশা খাতুন (৭), অভয়নগরের কোটা পায়রার মুনছুরের স্ত্রী  সুফিয়া বেগম (৭০), অভয়নগরের খানডাঙ্গার আ. মান্নানের ছেলে ইকবাল (৫০) গোলাম রসুলের ছেলে রবিউল (৪৫) এবং খুলনার রূপসা উপজেলার ইকবালের স্ত্রী সাবিনা (৩৫)।

পুলিশ প্রাইভেটকার ও ইজিবাইক দুটি আটক করেছে।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম