বেনাপোল হয়ে ফিরলেন ৩ হাজার ৩৫০ জন, করোনা পজিটিভ ১৭

বেনাপোল প্রতিনিধি
২২ মে ২০২১, ১১:৫০আপডেট : ২২ মে ২০২১, ১১:৫০

বাংলাদেশ সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে প্রতিদিন কিছু কিছু পাসপোর্টধারী যাত্রী যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন। বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার পর গত ২৬ এপ্রিল থেকে ২২ মে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন ৩ হাজার ৩৫০ বাংলাদেশি। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উৎপল রায় জানান, শনিবার (২২ মে) সকালে ভারত থেকে ফিরেছেন ২৫ জন বাংলাদেশি। তাদের যশোর গাজির দরগা মাদ্রাসা ও বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পরে ঝুঁকিমুক্ত হলে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। আর যারা করোনা আক্রান্ত হয়ে ফিরছেন বা দেশে ফিরে আক্রান্ত হচ্ছেন তাদের রাখা হচ্ছে করোনা ইউনিটের রেড জোনে।

এদিকে ভারতফেরত কয়েকজন যাত্রী বলছেন, দেশে স্বাস্থ্যসেবা উন্নত হলে এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করানো দরকার হতো না। দেশের টাকা দেশেই থাকতো, মানুষের দুর্ভোগও কম হতো। করোনা থেকে শিক্ষা নিয়ে বিপদের সময় অতি জরুরি চিকিৎসা ব্যবস্থা আধুনিক করতে হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, কলকাতা দূতাবাস থেকে এনওসি নিয়ে প্রতিদিন ভারতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরছেন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রাও একই নিয়মে তাদের দেশে ফিরে যাচ্ছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম