বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
২২ মে ২০২১, ১৬:১৫আপডেট : ২২ মে ২০২১, ১৬:১৮

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ মে) দিনগত রাত একটার দিকে নিজ বাড়ির বারান্দার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা জামরিলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালেহা বেগম শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে সালেহাকে পুড়িয়ে হত্যা করে। প্রায় ৮ মাস আগে তার এক ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘বৃদ্ধা সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম