ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন থেকে একটি চিত্রল হরিণ ভেসে লোকালয়ে আশ্রয় নেয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হরিণটি সাতক্ষীরার চুনকুড়ি নদী দিয়ে ভেসে মুন্সিগঞ্জ ইউনিয়নের মড়গাং বন টহল ফাঁড়ি সংলগ্ন মাছের ঘেরে আসে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি মরাগাং বনটহল ফাঁড়িতে খবর দেয়।
মরগাং টহল ফাঁড়ির ওসি শাহাদাত হোসেন বলেন, পানির তোড়ে হরিণটি ভেসে লোকালয়ে চলে আসে। উদ্ধার করে সুস্থ অবস্থায় শুক্রবার বন অফিস সংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।









