ইয়াসে ভেসে গেছে ৫৯৯ মে. টন চিংড়ি, ৪০৫ লাখ চিংড়িপোনা

খুলনা প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৬:২৪ আপডেট : ০১ জুন ২০২১, ১৬:২৪

‘৬০০ বিঘা জমিতে কয়েক দফায় ৫০ লাখ বাগদা চিংড়ি পোনা দেওয়া ছিল। ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসে জোয়ারের চাপে বাঁধ ভেঙে এক নিমিষেই ঘেরটি লোনা পানিতে তলিয়ে যায়। পোনাগুলোও ভেসে যায়। বছর শেষ জমির মালিককে দিতে হবে ৬০ লাখ টাকা। পোনা গেলো। ব্যবসাও অচল। ইয়াসে বাঁধ ভেসে যাওয়ায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন নিজে বাঁচাই কষ্টকর। তার ওপর মালিকের টাকা পরিশোধ করতে হবে।’ কথাগুলো বলছিলেন খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছার চিংড়ি ব্যবসায়ী ইশতিয়াক রহমান শুভ। শুভ দক্ষিণ বঙ্গের প্রতিষ্ঠিত চিংড়ি ব্যবসায়ী আসিয়ার রহমানের ছেলে।

শুধু শুভই নয়, পাইকগাছা উপজেলার দেড় হাজার ঘের ব্যবসায়ী ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় চিংড়ি ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ৩৬ কোটি টাকা। এ তিনটি জেলায় ভেসে গেছে– ২৫৬.০৯ মেট্রিক টন সাদা মাছ, ৫৯৯.৩ মেট্রিক টন চিংড়ি মাছ, সাদা মাছের পোনা ২৬.৩৭ লাখ, চিংড়ির পোনা (পিএল) ৪০৫.১ লাখ।       

খুলনা বিভাগীয় মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার ১৭টি উপজেলার ৯২টি ইউনিয়নের ২ হাজার ১৩টি পুকুর-দিঘি-খামার, ১৮ হাজার ৪৬৬টি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুরের আয়তন ২৭০ হেক্টর ও ক্ষতিগ্রস্ত ঘেরের আয়তন ১৩ হাজার ১৩২.৯ হেক্টর। ক্ষতিগ্রস্ত মৎস্য সম্পদের মধ্যে রয়েছে– ফিন ফিশ ২৫৬.০৯ মে টন, চিংড়ি মাছ ৫৯৯.৩ মে টন, সাদা মাছের পোনা ২৬.৩৭ লাখ, চিংড়ির পোনা (পিএল) ৪০৫.১ লাখ। ক্ষতিগ্রস্ত মাছের মূল্য সাদা মাছ ৫ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা, চিংড়ি ২৪ কোটি ৬৪ লাখ ৭ হাজার টাকা, সাদা মাছের পোনা এক কোটি ৫ লাখ এক হাজার টাকা ও চিংড়ি মাছের পোনা দুই কোটি ৪৩ লাখ টাকা। ঝড়ের আঘাতে খুলনায় জেলেদের ১০টি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মৎস্য খাতে ২ কোটি ৬৯ লাখ ৬ হাজার অবকাঠামো ক্ষয় ক্ষতি হয়। এ অঞ্চলে সার্বিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৬ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকা। এর মধ্যে রয়েছে খুলনা জেলার পাঁচটি উপজেলার ২৪টি ইউনিয়ন এলাকায় ১১ কোটি ৫২ লাখ ৩৭ হাজার টাকা, বাগেরহাট জেলার আট উপজেলার ৪১টি ইউনিয়ন এলাকায় ৮ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা ও সাতক্ষীরা জেলার চার উপজেলার ২৭টি ইউনিয়ন এলাকায় ১৬ কোটি ৪১ লাখ ১৬৫ হাজার টাকা।

খুলনা বিভাগীয় পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পাইকগাছা উপজেলার পুরস্কারপ্রাপ্ত ঘের ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন বলেন, ‘ইয়াসের আঘাতে তার পাঁচ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তার মতো পাইকগাছার দেড় হাজার চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।       

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত, বিভাগীয় দফতর) মো. আবু সাঈদ জানান, ইয়াসের আঘাতে বৃহত্তর খুলনায় ৩৬ কোটি টাকার মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে। প্রান্তিক চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ইয়াসের এক মাস ‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’
এবার কোমর পানিতে জুমার নামাজ আদায়
ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
সর্বশেষ খবর
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী