কুষ্টিয়ায় আরও ১১ পুলিশ কর্মকর্তার রদবদল

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ জুন ২০২১, ১৬:৪৪আপডেট : ০৪ জুন ২০২১, ১৮:৩৬

কুষ্টিয়া জেলায় কর্মরত আরও ১১ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) রাতে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২৪ মে জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের নয় কর্মকর্তার রদবদল করা হয়েছিল।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে মো. ইলিয়াস হোসেনকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পদে এবং কুষ্টিয়ার লাইন ওয়ার থেকে সৈয়দ আশিকুর রহমানকে কুষ্টিয়া জেলার খোকসা থানার অফিসার ইনচার্জ পদে বদলি করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ পদে এবং খোকসা থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদারকে কুমারখালী থানার অফিসার ইনচার্জ পদে বদলি করা হয়েছে।

কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর-২ মো. মনিরুল ইসলামকে কুষ্টিয়া সদর সার্কেলের পুলিশ পরিদর্শক এবং সদর সার্কেলের পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডুকে কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর-২ পদে বদলি করা হয়েছে।

কুষ্টিয়া রিজার্ভ অফিস পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং জেলা গোয়েন্দা শাখার মো. জাহাঙ্গীর আরিফকে ভেড়ামারা সার্কেলে পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. মহিবুল ইসলামকে কুষ্টিয়া জেলা বিশেষ শাখায় এবং জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. শহীদুজ্জামানকে রিজার্ভ অফিস পুলিশ
পরিদর্শক পদে বদলি করা হয়েছে। শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে কুষ্টিয়া লাইন ওয়ার থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগের টিআই-১ পদে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইউএস
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম