কুষ্টিয়ায় গুদাম থেকে ৩২ লাখ টাকার চিনি গায়েব

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ জুন ২০২১, ১৮:২৭আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:২৭

কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫২ টন চিনি গায়েব হয়ে গেছে। এ ঘটনায় স্টোরকিপারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান বলেন, গত বৃহস্পতিবার ঘটনা জানার পর গুদামে চিনির মজুতের হিসাব মিলালে ৫২ টন কম পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ ঘটনায় গুদামের স্টোরকিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) কল্যাণ কুমার দেবদাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান কল্যাণ কুমার দেবদাস বলেন, কীভাবে চিনি গায়েব হলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত; তা বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে চিনি গায়েবের বিষয়ে পুলিশকে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ২ ডিসেম্বর কুষ্টিয়া চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এখনও তা বন্ধ রয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক