৯৯৯-এ কল পেয়ে চায়ের দোকান থেকে নবজাতক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
০৭ জুন ২০২১, ১৮:০২আপডেট : ০৭ জুন ২০২১, ১৮:০২

বাগেরহাটে রাতের অন্ধকারে চায়ের দোকানের পেছনে থাকা ক্যারমবোর্ডের ওপর রেখে যাওয়া এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ সোমবার (৭ জুন) ভোররাতে বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু পুলিশের তত্ত্বাবধানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে এখন সম্পূর্ণ সুস্থ।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এদিন দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে নবজাতকটির খোঁজখবর নেন। এদিকে নবজাতককে দত্তক নিতে বাগেরহাট শিশুকল্যাণ বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক দম্পতি।

স্থানীয়রা জানান, গভীর রাতে কান্নার শব্দ টের সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারমবোর্ডের উপর থেকে শিশুটিকে স্থানীয় ইমরান শেখের স্ত্রী লিজা বেগম উদ্ধার করেন। পরে তারা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়। পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

উদ্ধারকারী লিজা বেগমের মা বলেন, রাত ৩ টার দিকে কান্নার আওয়াজ পেয়ে তিনি প্রথম মনে করেছিলেন এটা কোনও পাখির ডাক। পরে ওই স্থানে গিয়ে বাচ্চাটিকে দেখতে পেয়ে তাকে ঘরে নিয়ে আসেন। এরপর তাকে পরিষ্কার করে পুলিশকে খবর দেওয়া হয়েছিল।

বাগেরহাট সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. খান শিহান মাহমুদ বলেন, ভর্তি হওয়া নবজাতকের বয়স আনুমানিক দুই দিন হবে। সে এখন সুস্থ রয়েছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন থাকবে। বেবিহোমে নেওয়ার যোগ্য হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সেখানে স্থানান্তর করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে নবজাতককে দত্তক নেওয়ার জন্য বেশকিছু আবেদন আমাদের কাছে এসেছে। শিশুকল্যাণ বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের