লোকালয়ে বাঘের থাবা

বাগেরহাট প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৬, ০২:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ০২:৪৬

লোকালয়ে বাঘের থাবা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়ইতলা গ্রামে সুন্দরবনের বাঘ ঢুকে দুটি গরু ধরে নিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন পুর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের বড়ইতলা ক্যাম্প এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়ে  বাঘ। খবর পেয়ে জিউধরা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আবুল কাশেম মল্লিক বন বিভাগের একটি টিমসহ  গ্রামবাসীকে নিয়ে সুন্দরবনের ভেতর প্রবেশ করেন। এ সমিয় তিনি একটি গরুকে মৃত ও অপরটিকে আহত অবস্থায় দেখতে পান। আহত গরুটি বড়ইতলা গ্রামের হাবিব শেখের এবং মৃত গরুটি নূরুল হক শেখের।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন শনিবার বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গরু ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। সুন্দরবনের ভেতরে খাদ্যাভাব দেখা দিলে মাঝে মধ্যে বাঘ গ্রামে প্রবেশ করতে পারে বলে ধারণা তার।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম