অন্যের স্ত্রী বিয়ে করে ফেঁসে গেলেন মনু মিয়া

মাগুরা প্রতিনিধি
০৯ জুন ২০২১, ২১:২৪আপডেট : ০৯ জুন ২০২১, ২২:০৬

পরকীয়ায় জড়িয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে কারাগারে গেলো মনু মিয়া (৩৫)। মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীর প্রথম স্বামীর মামলায় মনু এখন কারাগারে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ বছর আগে দেওয়াডাঙ্গা গ্রামের মৃত মো. আমির হোসেন মোল্লার ছেলে আজিজ মোল্লা প্রতিবেশী ওই নারীকে বিয়ে করেন। তাদের চারটি কন্যাসন্তান রয়েছে। কয়েক মাস আগে শতপাড়া গ্রামের মনু মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আজিজ মোল্লার স্ত্রী। সম্প্রতি তাকে বিয়ে করেন মনু মিয়া। এতে আদালতের শরণাপন্ন হন আজিজ।

৩ জুন স্ত্রীকে অপহরণপূর্বক বিয়ে করার অভিযোগে মনু মিয়ার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন তিনি। পরে শালিখা থানাকে ঘটনা তদন্তপূর্বক মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। এরপর মনু মিয়াকে এক নম্বর আসামি করে মামলা নথিভুক্ত করে পুলিশ।

৬ জুন মনু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মামুন বলেন, আদালতের নির্দেশে মামলা করা হয়। পরে মনু মিয়াকে গ্রেফতার ও কারাগারে পাঠানো হয়। পরে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী