স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৬, ১৩:১৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৪:৪৫

স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর আত্মহত্যা নড়াইলে স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর শোক সহ্য করতে না পেরে স্বামী মো. কবীর খান (৪৭) বিষপান করে আত্মহত্যা করেছেন। রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
কবীর খান নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের খান পাড়ার ইদ্রিস খানের ছেলে।
তার প্রতিবেশী আনোয়ার খান জানান,কবীর খানের স্ত্রী আসমা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শ্বশুর বাড়ি যশোরের বসুন্দিয়ায় তার স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর কবীর খান রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে কীটনাশক পান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাদের সোনিয়া খানম  (২২) ও  রাকিব খান (১৮) নামে দুটি সন্তান আছে।
নড়াইল সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
/জেবি/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম