এএসআই সৌমেনের বিরুদ্ধে মামলা, ঘটনা তদন্তে ২ কমিটি

খুলনা ও কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জুন ২০২১, ০৯:২৩আপডেট : ১৪ জুন ২০২১, ১১:২৮

কুষ্টিয়ায় দিনদুপুরে গুলি করে স্ত্রী ও সৎ ছেলেসহ তিন জনকে হত্যার অভিযোগ পুলিশের এএসআই সৌমেন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির একটিকে দুই ও অন্যটিকে প্রতিবেদন দাখিলে সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

মামলার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, রবিবার (১৩ জুন) রাতে সৌমেন রায়কে একমাত্র আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন নিহত শাকিল খানের বাবা মেজবার রহমান।

স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ

এদিকে তিন জনকে দিনদুপুরে গুলি করে হত্যার ঘটনায় খুলনা রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। রবিবার এ দু’টি কমিটি গঠিত হয়। রেঞ্জ কার্যালয় থেকে গঠিত কমিটিকে দুই কার্যদিবস ও জেলা পুলিশের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমেদ ও রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) এ কে এম নাহিদুল ইসলাম।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান পুলিশ সুপার তোফায়েল আহমেদ। অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন ও কুষ্টিয়া ডিআইও-১ ফয়সাল হোসেন।

৩ জনকে গুলি করে হত্যা, এএসআই সৌমেন বরখাস্ত

খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয় গঠিত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমেদ। অন্য সদস্যারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খায়রুল আলম ও জেলা বিশেষ শাখার ডিআইও-১ শেখ মাসুদুর রহমান।

খুলনা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমেদ বলেন, প্রশাসনিক বিষয়গুলো তদন্ত করা হবে। বিশেষ করে এএসআই সৌমেন রায় কর্মস্থলে কেন অনুপস্থিত ছিলেন, তার নামে অস্ত্র ইস্যু হয়েছে কিনা এবং পারিবারিক ও অন্যান্য নানা বিষয় তদন্তে উঠে আসবে।

অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, তদন্তে শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব পাবে। তবে দুই কার্যদিবসে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে।

ছুটি না নিয়েই খুলনা থেকে কুষ্টিয়ায় যান এএসআই সৌমেন

প্রসঙ্গত, রবিবার দুপুরের দিকে কুষ্টিয়ায় গুলি করে স্ত্রী ও সৎ ছেলেসহ তিন জনকে হত্যার অভিযোগ উঠে এএসআই সৌমেন রায়ের বিরুদ্ধে। শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরে স্থানীয়রা সৌমেন রায়কে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতরা হলেন-কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মেজবার খানের ছেলে বিকাশকর্মী শাকিল খান (৩৫) একই উপজেলার নাথুরিয়া বাশগ্রামের আমির আলীর মেয়ে আসমা খাতুন (৩০) এবং শিশু রবিন (৬)। আসমার বাড়ি কুমারখালীর নাথুরিয়া হলেও সন্তানকে নিয়ে তিনি কুষ্টিয়া শহরে বাবার বাড়িতে থাকতেন।

 

/টিটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী