যশোরে ২৩০টি নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৩:৫২আপডেট : ১৪ জুন ২০২১, ১৩:৫৯

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন তিনজন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে (জুন) যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। সেইসঙ্গে মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩০টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। এছাড়া মারা যাওয়াদের মধ্যে দুইজন করোনা রোগী এবং অপরজন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে গত এক সপ্তাহে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা গেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন ভর্তি আছেন। রোগী বাড়লেও হাসপাতালটি সেবা দিতে সক্ষম।

এদিকে, ১০ জুন থেকে যশোর ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও জেলার সড়ক ও হাটবাজারগুলোতে অবাধে চলাচল করছে মানুষ।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন। যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এ ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নইলে এই ঊর্ধ্বগতি রোধ করা কঠিন হয়ে পড়বে।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী