যুবককে পিটিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৯:০৯আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:০৯
image

কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন শেখ নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে নিহত জসিমের ভাই হাসেম উদ্দিন শেখ বাদী হয়ে স্থানীয় খোকসা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতাররা হলেন- খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও চেয়ারম্যানের ভাতিজা মো. সালাউদ্দিন।

নিহত জসিম উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

খোকসা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, সোমবার (১৪ জুন) রাতে জসিমকে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা তাৎক্ষণিকভাবে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও ভাতিজা মো. সালাউদ্দিনকে গ্রেফতার করেছি। চেয়ারম্যান পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিহত জসিমের ভাই হাসেম উদ্দিন শেখ বাদী হয়ে চেয়ারম্যান আইয়ুব আলী ও তার স্ত্রীসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম