করোনায় খুলনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

খুলনা প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৫:০৬আপডেট : ১৭ জুন ২০২১, ১৫:১৭
image

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ রোগীর মৃত্যু হয়েছে। এটিই এ বিভাগে একদিনে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে মঙ্গলবার (১৫ জুন) খুলনায় একদিনে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছিলো।

গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৬৫ জন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১, চুয়াডাঙ্গায় ২, যশোরে ৩, ঝিনাইদহে ১, খুলনায় ৪, কুষ্টিয়ায় ৪, মাগুরায় ১ ও মেহেরপুরে ২ জন মারা গেছেন।

এদিকে, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৫২, চুয়াডাঙ্গায় ৫৯, যশোরে ২০৩, ঝিনাইদহে ৩১, খুলনায় ১৮১, কুষ্টিয়ায় ৭৩, মাগুরায় ২১, মেহেরপুরে ১৯, নড়াইলে ৩৮ ও সাতক্ষীরায় ৮৮ জন আক্রান্ত হয়েছেন।

খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৭ জনে।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, খুলনা জেলায় শনাক্ত ১২ হাজার ২২৩, মৃত্যু ২০১; বাগেরহাটে শনাক্ত ২ হাজার ৩৯০, মৃত্যু ৬৩; সাতক্ষীরায় শনাক্ত ২ হাজার ৭১১, মৃত্যু ৫৫; যশোরে শনাক্ত ৮ হাজার ৯৫৩, মৃত্যু ৯৯; নড়াইলে শনাক্ত ২ হাজার ১৬৪, মৃত্যু ২৮; মাগুরায় শনাক্ত ১ হাজার ৩৬৫, মৃত্যু ২৪; ঝিনাইদহে শনাক্ত ৩ হাজার ২২৮; শনাক্ত ৬১; কুষ্টিয়ায় শনাক্ত ৫ হাজার ৯০৬, মৃত্যু ১৪০; চুয়াডাঙ্গায় শনাক্ত ২ হাজার ৪০৪, মৃত্যু ৬৬ এবং মেহেরপুরে এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন ও মৃত্যু হয়েছে ৩০ জনের।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম