খুলনা অঞ্চলে এক মাসে অক্সিজেনের চাহিদা দ্বিগুণ বেড়েছে

খুলনা প্রতিনিধি
১৭ জুন ২০২১, ২৩:০৩আপডেট : ১৭ জুন ২০২১, ২৩:০৩

খুলনা বিভাগের করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা। বৃহস্পতিবার (১৭ জুন) স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের খুলনার ডিপো ইনচার্জ সজীব রায়হান জানান, মে মাসের তুলনায় জুন মাসে অক্সিজেনের চাহিদা দ্বিগুণ হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বয়স্কদের ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি থাকে। কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা জরুরি হয়ে পড়ে। তবে খুলনায় সরকারি হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে ভর্তির সুযোগ না থাকায় বাড়িতে রেখেই অনেককে অক্সিজেন দিতে বলা হচ্ছে। এ কারণে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে।

সজীব রায়হান বলেন, ‘করোনাকালে অক্সিজেনের দ্বিগুণ চাহিদা বেড়েছে। আগে ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের ছোট সিলিন্ডার অক্সিজেনের প্রতিদিন চাহিদা ছিল ২শ’টি। এখন বেড়ে ৪শ’টি হয়েছে। আর ৬ দশমিক ৮ কিউবিক মিটারের বড় সিলিন্ডারের চাহিদা ছিল ২শ’টি থেকে আড়াইশ’টি। এখন তা প্রয়োজন হচ্ছে ৪শ’টি।’

তিনি বলেন, ‘খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও গোপালগঞ্জে লিকুইড ট্যাংক স্থাপন করা হয়েছে। সেখানে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা কমলেও বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও সাধারণ জনগণ কাছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বাড়ছে।’ কেউ অক্সিজেন সিলিন্ডার মজুত করলে সিলিন্ডারের সংকটের আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্যমতে, চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে খুলনা নগর ও জেলা মিলিয়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এক হাজার ৮১৮ জনের। এর মধ্যে নগরে শনাক্ত হয়েছে এক হাজার ৩৪৬ জনের আর নয়টি উপজেলায় শনাক্ত হয়েছে ৪৭২ জনের। এই হিসাবে জুনের ১৬ দিনে জেলার মোট শনাক্তের প্রায় ৭৪ দশমিক শূন্য ৪ শতাংশ নগরে এবং ২৫ দশমিক ৯৬ শতাংশ উপজেলার রোগী। এই সময়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ২৩ জনের মধ্যে নগরের ১১ জন এবং উপজেলার ১২ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ২২৬ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী