খুলনার ৩ হাসপাতালে ১০ মৃত্যু

খুলনা প্রতিনিধি
২১ জুন ২০২১, ১২:০৪আপডেট : ২১ জুন ২০২১, ১২:০৪

খুলনার পৃথক তিনটি হাসপাতালে সোমবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ও একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জন মারা গেছেন। এর মধ্যে চার জন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

এছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬১ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ১০২ জন, ইয়ালো জোনে ২০ জন, এইচডিইউতে ১৯ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

খুলনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত এখানে ১৫ জন ভর্তি হয়। এর মধ্যে ডুমুরিয়ার মাগুরাঘোনার একজন মারা গেছেন।

খুলনা সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. সাদিয়া মনোয়ার উষা জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনায় ৬১৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জন পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ২৮ শতাংশ। এ সময়ে তিন জনের মৃত্যু হয়েছে। এরা বটিয়াঘাটা, দিঘলিয়া ও মহানগরের সোনাডাঙার বাসিন্দা।

খুলনার বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে ৭৪ জন পজিটিভ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় চার জন পজিটিভ রোগী মারা গেছেন। হাসপাতালে ২৮টি নমুনা পরীক্ষায় ১৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম