মাগুরায় বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে মুসল্লিদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম জাকির (২২)। তার বাড়ি যশোরের খাজুরা এলাকায়।
রবিবার রাত ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
বাসযাত্রীরা জানান, মাগুরা শালিখা উপজেলার সীমাখালি এলাকার কিছু মুসল্লি একটি রিজার্ভবাসে করে ইজতেমা শেষে বাড়ি ফিরছিলেন। বাসটি মাগুরার কছুন্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার জাকির মারা যান। আহতদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার এসআই মিলন জানান, পুলিশ ট্রাকটির চালককে আটক করার চেষ্টা করছে। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
/এসএম/








