সাতক্ষীরা মেডিক্যালে আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৮.২৬ শতাংশ

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুন ২০২১, ১৫:১১আপডেট : ২৮ জুন ২০২১, ১৫:১১

সাতক্ষীরায় মেডিক্যাল কলেজ (সমাকে) হাসপাতালে একদিনে তিন নারীসহ আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ছয় জনসহ মোট ৫৮ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন রাজনীতিক ও একজন শিক্ষক রয়েছেন। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮.২৬ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৬ শতাংশ।

তিনি আরও বলেন, জেলায় বর্তমানে ৮৬২ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ২৭ জন পজিটিভ রোগী সামেক হাসপাতালে এবং ১৭ জন পজিটিভ রোগী বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। বাকিরা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

এ নিয়ে ২৭ জুন পর্যন্ত জেলার তিন হাজার ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম