যশোরে শনাক্তের হার ৫৭ শতাংশ

যশোর প্রতিনিধি
২৮ জুন ২০২১, ১৫:২৫আপডেট : ২৮ জুন ২০২১, ১৫:২৫

যশোরে একদিনে নতুন করে আরও ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে কঠোরভাবে লকডাউন মেনে চলার বিকল্প নেই বলে মনে করছে জেলা প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণের ঊর্ধ্বগতি হ্রাস করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮০০ নমুনা পরীক্ষা করে ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে একজন করোনা এবং অপর চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪১ জন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, জেলায় কঠোর লকডাউন কার্যকরের চেষ্টা করা হচ্ছে। ভেবেছিলাম সংক্রমণের হার কমবে। কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ বেড়েছে। আমরা আশা করবো, মানুষ আরও সচেতন হবে।

সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারি বিধিনিষেধ মানার আহ্বান জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম