খুলনায় একদিনে ফের সর্বোচ্চ ৩২ মৃত্যু

খুলনা প্রতিনিধি  
২৯ জুন ২০২১, ১৪:২৮আপডেট : ২৯ জুন ২০২১, ১৪:২৮

খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ফের সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৩৬৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৯৯৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৩ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, ২৩ জুন বিভাগের সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এছাড়া ২৭ ও ২০ জুন ২৮ জন করে, ২৫ জুন ২৩ ও ১৭ জুন বিভাগে ১৮ জনের মৃত্যু তথ্য জানানো হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ আট জন, বাগেরহাটে পাঁচ, খুলনায় চার, কুষ্টিয়ায় চার, নড়াইলে তিন, মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মাগুরায় দুই জন করে, ঝিনাইদহ ও সাতক্ষীরায় একজন করে রোগীর ‍মৃত্যু হয়। 

করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৩ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৪৩৭ জন। 

গত ২৪ ঘণ্টায় খুলনায় শনাক্ত ৩৭৮ জন। মোট শনাক্ত ১৫ হাজার ৩২১ জন। মারা গেছেন ২৫০ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৫৮ জন। বাগেরহাটে নতুন শনাক্ত ১১৬ জন। মোট শনাক্ত তিন হাজার ২৯৯ জন। মারা গেছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ২৮৪ জন। সাতক্ষীরায় নতুন শনাক্ত ৩৩ জন। মোট শনাক্ত তিন হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ৬৮ জন। এ সময় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৩৬ জন। যশোরে শনাক্ত হেয়েছেন আরও ৩০৮ জন। মোট শনাক্ত ১২ হাজার ৮৭ জন। মারা গেছেন ১৪২ জন এবং সুস্থ হয়েছেন ছয় হাজার ৮৮৯ জন। নড়াইলে নতুন শনাক্ত ৫১ জন। মোট শনাক্ত দুই হাজার ৬৩২ জন। মারা গেছেন ৪৪ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ১৭ জন। 

মাগুরায় ২৪ ঘণ্টায় ২৯ জন শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত এক হাজার ৫৩৮ জন। মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২৮৭ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ জন। মোট শনাক্ত চার হাজার ২৩০ জন। মারা গেছেন ৮৮ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৯৯৩ জন। কুষ্টিয়ায় নতুন শনাক্ত ১৮০ জন। মোট শনাক্ত সাত হাজার ৫৩৬ জন। মারা গেছেন ২০২ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৭৩ জন। 

চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৯ জন। মোট শনাক্ত তিন হাজার ২৬৬ জন। মারা গেছেন ৮৮ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৩ জন। মেহেরপুরে নতুন শনাক্ত ৮০ জন। মোট শনাক্ত এক হাজার ৭৫৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ১৬৭ জন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের